কেরলে বিমান দুর্ঘটনায় কোন্নগরের অভীক বাঁচালেন অনেককে - The News Lion

কেরলে বিমান দুর্ঘটনায় কোন্নগরের অভীক বাঁচালেন অনেককে




দি নিউজ লায়ন ;   বিমান দুর্ঘটনায়  জখম কোন্নগরের অভিক বিশ্বাস। জখম অবস্থাতেই উদ্ধার করলেন বেশ কয়েক জন যাত্রীকেও। কেরলের কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানে কেবিন ক্রু ছিলেন অভিক । দুর্ঘটনার অভিঘাতে মারাত্মক জখম হন কিন্তু সেই অবস্থাতেই বেশ কয়েকজনকে উদ্ধার করেন তিনি।


বর্তমানে কোঝিকোড়ের নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে টেলিভিশনে বিমান দুর্ঘটনার খবর পান তারা। টিভি তে খবর দেখে অভিক কে ফোন করেন তার মা ভারতী বিশ্বাস। তিনি আতঙ্কিত হয়ে পড়েন।


এমনকি ছেলের ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন সুইচ অফ বলে এরপর অভিকের বন্ধু দের ফোনে যোগাযোগ করে কথা হয় অভিকের সঙ্গে তাঁর মায়ের পাশাপাশি অভিক কথা বলেন তাঁর বাবা অজয় বিশ্বাসের সাথে। তবে ছেলে আহত হলেও সে কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে আশা অজয় বিশ্বাসের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.