করোনা ভ্যাকসিনের নামে প্রতারণা, অভিযুক্ত স্কটিশ মহিলা - The News Lion

করোনা ভ্যাকসিনের নামে প্রতারণা, অভিযুক্ত স্কটিশ মহিলা




দি নিউজ লায়ন ;    চলছে করোনার ভ্যাকসিনের খোঁজ আর তার মধ্যে করোনার প্রতিষেধকের টোপ দিয়ে এক ব্যবসায়ীর থেকে ৫৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক স্কটিশ মহিলার বিরুদ্ধে । ব্যবসায়ীর নাম আশিস সামন্ত। বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। গত ৬এপ্রিল আশিসের সঙ্গে ফেসবুকে এক মহিলার পরিচয় হয়।



ওই মহিলা নিজেকে স্কটল্যান্ড এর বাসিন্দা বলে পরিচয় দেয়।মহিলা জানায় সে আমেরিকার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার প্রোকিওরমেন্ট ম্যানেজার এবং তার সংস্থা করোনার প্রতিষেধক তৈরি করছে।২১ জুন মহিলা জানায় করোনার প্রতিষেধক তৈরীর জন্য যে কাঁচামাল প্রয়োজন তা নাকি ভারত থেকে আমদানি করছে তার সংস্থা এবং এই কাঁচামাল যারা সরবরাহ করছে তাদের মোটা টাকা কমিশন দেয়া হচ্ছে।



 এমনকি ভ্যাকসিন বাজারে এলে যে মুনাফা হবে তার থেকেও টাকা দেয়া হবে এই কাঁচামাল সরবরাহকারী দের। লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে যান আশিস। ওই মহিলা আশিসকে মহারাষ্ট্রের একটি সংস্থার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ব্যাংক একাউন্ট নাম্বার দেয়।



কাঁচামালের বরাত বাবদ একাউন্টে কয়েকদফায় প্রায় ৫৫ লক্ষ টাকা দেন আশিস শুধু একটি অ্যাকাউন্ট নয় আরও দুটি অ্যাকাউন্টে আশিস দাবিমতো টাকা দেন। কিন্তু মাসখানেক কেটে যাওয়ার পরও কাঁচামাল হাতে না পাওয়ায় সন্দেহ হয় তার।খোঁজ নিয়ে জানতে পারেন যে সংস্থার ঠিকানা বা নাম বলা হয়েছে সেটি ভুয়ো।



ইতিমধ্যে ঐ মহিলা ফেসবুক প্রোফাইলটি ডিএকটিভেট করে দেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি পাঁশকুড়া থানায় অভিযোগ জানান। জেলা পুলিশ সুপার সুনিল যাদবের বক্তব্য,  অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.