সহকর্মীর গুলিতে নিহত দুই বিএসএফ জওয়ান, চাঞ্চল্য রায়গঞ্জে
দি নিউজ লায়ন ; সহকর্মীর সার্ভিস রাইফেলের গুলিতে দুই বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। মঙ্গলবার রায়গঞ্জের ভাটোলের মালদাখন্ড এলাকার ঘটনা। এদিন ক্যাম্পেই তাদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে, এদিন ভোররাতে রায়গঞ্জ থানার ভাটোল এলাকার মালদাখন্ড বি ও পি’ তে ভারত- বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বি এস এফ জওয়ান উত্তম সুত্রধর তার সার্ভিস রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে।
গুলিতে ওই বি ও পি’র মাহিন্দ্র সিং শেঠঠী নামে এক ইন্সপেক্টর ও অনুজ কুমার নামে এক কর্তব্যরত বি এস এফের কনস্টেবল মারা গিয়েছে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বিএস এফের উচ্চ পদস্থ আধিকারিক ও রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছয়।
রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার জানিয়েছেন, “বি এস এফের ১৪৬ নম্বর ব্যাটালিয়নের ঘটনা। গুলিতে ওই দুই বি এস এফ কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গুলি চালনার পর উত্তম সুত্রধর নামে ওই বি এস এফ কনস্টেবল বি ও পি’র কমান্ডান্টের কাছে আত্মসমর্পন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। “

Post a Comment