কারো মাথা খারাপ না হলে কেউ তৃণমূলে যোগ দেয় না, বললেন দিলীপ ঘোষ
দি নিউজ লায়ন ; মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহীন রাজনীতি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন। আগামী দিনে ভগবান রামের
ভক্তি ও শক্তিতে পশ্চিমবঙ্গ পরিবর্তন ঘটবে। মঙ্গলবার সাত সকালে ব্যারাকপুরের পলতা নেতাজী সংঘের মাঠে এক চা চক্রের আসরে যোগ দিয়ে এভাবেই তোপ দাগলেন
বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি এদিন বলেন, মমতা
বন্দ্যোপাধ্যায়ের দিশাহীন রাজনীতির ফলেই রাজ্যে লকডাউন চারবার পরিবর্তন হয়েছে। তিনি অভিযোগ
করেন, রাম মন্দির প্রতিষ্ঠার দিন বাধা ঘটাতে চাইছে। কিন্ত এটা জেনে রাখা দরকার, আজ হোক আর কাল হোক সমাজ এই অন্যায়ের প্রতিবাদ করবে। দিলীপ ঘোষ বলেন আমরা অনুরোধ
করেছিলাম ৫ তারিখ পশ্চিমবঙ্গে লকডাউন
রাখবেন না, কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। তবে রামের ভক্তি ও শক্তিতে পশ্চিমবঙ্গ পরিবর্তন
ঘটবে।
রাম ভক্তরা ও বিজেপি কর্মীরা রাস্তায় নামবে না, তারা বাড়িতে বসেই রামের
পুজো করবেন,
মন্দিরে গিয়ে পূজা দেবে্ প্রদীপ
জ্বালাবেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি ছেড়ে অনেক নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন, এই প্রসঙ্গে তিনি বলেন এটা এক ধরনের চক্রান্ত চলছে,
এতে বিজেপির কিছু আসে যায় না। এটা তৃণমূল
দল নয়, কারো মাথা খারাপ না হলে কেউ তৃণমূলে যোগ দেয় না। দিলীপ ঘোষ বলেন, বিজেপি ১০০ ভাগ খাঁটি আছে এবং থাকবে।

Post a Comment