জটিল অস্ত্রপচারে হলো সরকারি হাসপাতালে
দি নিউজ লায়ন ; পাঁচ বছরের এক শিশুর জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল বালুরঘাট জেলা হাসপাতাল। কয়েন নিয়ে খেলতে খেলতে স্যামুয়েল সরকার নামে ওই শিশু কয়েন গিলে ফেলে। শ্বাসনালীর খুব কাছে গিয়ে সেই কয়েন আটকে যায়। শুক্রবার বিকেলে গলায় কয়েন আটকে যাবার পরে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে প্রথমে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি হলেও অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রেফার করা হয় বালুরঘাট হাসপাতালে।
তারপরে বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসকদের চেষ্টায় সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, একদমই অল্প বয়স হওয়ায় এনেসথেসিয়া প্রক্রিয়ায় সমস্যা হতে পারে ভেবে প্রথমে অজ্ঞান না করেই ক্যাথেটার দিয়ে কয়েন বের করে আনার চেষ্টা করা হয়েছিল।
কিন্তু সেই প্রক্রিয়া ব্যর্থ হয়ে শনিবার তাকে আংশিক অজ্ঞান করে গলায় নল ঢুকিয়ে সুরক্ষিতভাবে কয়েন বের করে নিয়ে আসা হয়েছে। শিশুটি এখন পুরোপুরি সুস্থ রয়েছে।

Post a Comment