দিশা স্যালিয়ানের মৃত্যু নিয়ে কি বললেন ডিসিপি বিশাল ঠাকুর - The News Lion

দিশা স্যালিয়ানের মৃত্যু নিয়ে কি বললেন ডিসিপি বিশাল ঠাকুর





কেন প্রাক্তন ম্যানেজার দিশা স্যালিয়ানের আত্মহত্যার এক সপ্তাহের মধ্যে আত্মঘাতী হলেন সুশান্ত? দু’জনের মৃত্যুর কি কোনও সংযোগ রয়েছে? বিভিন্ন মাধ্যমে উঠে আসছে একাধিক তথ্য। দিশা’র দেহ নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছিল বিতর্ক উঠেছিল।



সেই বিষয়েই রবিবার মুখ খুলেছেন ডিসিপি বিশাল ঠাকুর।  তিনি জানিয়েছেন, “দিশা স্যালিয়ানের দেহ নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছিল এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহটি সনাক্ত করেন, সেইসময় তাঁর বাবা-মা উপস্থিত ছিলেন”। 



এছাড়াও মৃত্যুর আগে শেষ ফোন কাকে করেছিল সে বিষয়ে বিশাল ঠাকুর জানান, “দিশা শেষ ফোনকল তাঁর বন্ধু অঙ্কিতাকে করেছিল, তাঁর বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। এখনও অবধি এ বিষয়ে ২০ থে ২৫ জনের বয়ান রেকর্ড করা হয়েছে”।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.