এভাবে যেন মেয়ের ভাবমূর্তি নষ্ট করা না হয়, আর্তি দিশার মায়ের - The News Lion

এভাবে যেন মেয়ের ভাবমূর্তি নষ্ট করা না হয়, আর্তি দিশার মায়ের



দিশা’র দেহ নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছিল বলে বিতর্ক উঠেছিল। তাই ব্যথিত দিশা সালিয়ানের মা-বাবা। এভাবে যেন তাঁদের মেয়ের ভাবমূর্তি নষ্ট করা না হয়, আর্তি দিশার মা বাসন্তী সালিয়ানের।  দিশার মা বলেছেন, ” দয়া করে আমার মেয়ের বদনাম করে তার থেকে ফায়দা তোলার চেষ্টা করবেন না।


 ও আমাদের একমাত্র সন্তান। আজ আমরা ওকে হারিয়েছি। আর ওরা মেয়ের বদনাম করতে উঠেপড়ে লেগেছে। এভাবে হয়রান করে ওরা আমাদের মেরে ফেলতে চায়।”    মুম্বই পুলিশের তদন্ত নিয়ে অনাস্থা প্রকাশ করেননি দিশার মা।



তিনি জানিয়েছেন, পুরো তদন্ত প্রক্রিয়া, সব নথি তাঁরা দেখেছেন। মুম্বই পুলিশের কাছে যাবতীয় তথ্য-প্রমাণ রয়েছে। কিন্তু এর মাঝখানে বারবার রাজনীতিকরা ঢুকে পড়ে তদন্ত প্রক্রিয়া উলটেপালটে দিচ্ছেন। মুম্বই পুলিশের কাছে তাঁর অনুরোধ, তারা যেন দ্রুত এই তদন্ত শেষ করে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.