ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে গ্রেফতার চার
দি নিউজ লায়ন ; ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে পুলিস ৪ যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি আউশগ্রাম থানা এলাকার। ধৃতদের নাম রাজা শেখ, হাসিবুল শেখ, গণেশ মাহুলি ও মানিক মাহুলি। আউশগ্রাম থানার বেলেমাঠ এলাকায় তাদের বাড়ি।
পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে মোড়বাঁধ-মানকর রোডের ধারে উলুগুড়ি জঙ্গলে কয়েকজন জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিস। তাড়া করে পুলিস ওই ৪ জনকে ধরে। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে লোহার রড, লাঠি, সাইকেলের চেন প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি।
রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িতে ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল বলে পুলিসের অনুমান। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ১৩ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment