উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথে এবার ঘাঁটি গাড়তে শুরু করেছে চিনের লাল ফৌজ
দি নিউজ লায়ন ; উত্তরাখণ্ডের
লিপুলেখ গিরিপথে এবার ঘাঁটি গাড়তে শুরু করেছে চিনের লাল ফৌজ। সেখানে প্রকৃত
নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন সেনার একটি ব্যাটেলিয়ান মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরাখণ্ডের চামিলি জেলার ওই গিরিপথের এলাকাতেই ভারত–নেপাল সীমান্ত রয়েছে।
ভারতের কাছে এই এলাকা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ গত জুন মাসেই নেপাল পার্লামেন্টে
পাশ হয়েছে নতুন মানচিত্র বিল। সেই বিলে উত্তরাখণ্ডের কালাপানি ও লিম্পিয়াধুরার
পাশাপাশি লিপুলেখ গিরিপথ–কেও নেপালের ভূখন্ডের অংশ বলে চিহ্নিত করা হয়েছে। ফলে ওই
এলাকায় নতুন করে চীন সেনা মোতায়েন তিন দেশের পারস্পরিক সম্পর্কে নতুন মাত্রা যোগ
করবে, মনে করছে কূটনৈতিক
মহল।
চিন সেনা মোতায়েনের পাশাপাশি ভারী অস্ত্রশস্ত্রও নিয়ে আসা হয়েছে
ওই এলাকায়। এছাড়া উত্তর সিকিম এবং অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা
বরাবর তৎপরতা বাড়াচ্ছে বেজিং, এমনটাই দাবি সেনা সূত্রে।
তিব্বতের কৈলাস এবং মানস সরোবরে তীর্থযাত্রা করতে বহু ভারতীয়
এই লিপুলেখ গিরিপথই যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। তাঁদের যাতায়াতের সুবিধের জন্য
ধরচুলা থেকে লিপুলেখ পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার সড়ক নির্মাণ করছে ভারত।

Post a Comment