শাশুড়িকে অ্যাসিড ছোড়ার অভিযোগ, গৃহবধূ গ্রেফতার
দি নিউজ লায়ন ; শাশুড়ির শরীরে অ্যাসিড ছোঁড়ার অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিস। পাল্টা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ওই গৃহবধূর স্বামীকেও পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার খুদকুড়ি এলাকায়। ধৃতদের নাম রানু হাজরা ও গৃহবধূর স্বামী অচিন্ত্য সিংহ।
খণ্ডঘোষ থানার বোঁয়াইচণ্ডীতে রানুর বাপেরবাড়ি। খণ্ডঘোষ থানার খুদকুড়ি গ্রামে অচিন্ত্যর বাড়ি। শুক্রবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে রানুকে গ্রেপ্তার করে পুলিস। রানু সরকারি কর্মী। বাঁকুড়ার পাত্রসায়রে সে কর্মরত। রাতে খণ্ডঘোষ থানার কেশবপুর থেকে অচিন্ত্যকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় আহত শাশুড়িকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই শাশুড়ির চিকিৎসা চলছে। আহত মহিলার ছেলে অচিন্ত্য সিংহ সাংবাদিকদের জানিয়েছেন, “বছর খানেক আগে বোয়াইচণ্ডী এলাকার রানু হাজরার সাথে তাঁর বিয়ে হয়েছে। বেশ কিছু দিন ধরে তাঁদের মধ্যে ঝামেলা হচ্ছিল।
শুক্রবার তা্ঁরা স্বামী স্ত্রীতে বাড়িতেই ছিলেন। এদিনও আমাদের মধ্যে ঝামেলা হয়। এদিন আমার মা দুজনকেই ঝামেলা থামাতে বলে। এই বলে আমার স্ত্রী পাশের অ্যাসিডের বোতল নিয়ে এসে অ্যাসিড ছুড়তে থাকে। মা আহত হয়ে পড়ে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দি। এবং সঙ্গে সঙ্গে মাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই।“ পুলিশ ঘটনায় পুত্রবধূ রানুকে পুলিশ গ্রেফতার করে।
অন্যদিকে স্ত্রী রানুর অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী তার উপর নির্যাতন শুরু করে। মদ খেয়ে স্বামী তাকে প্রায়শই মারধর করত। ঘটনার দিনও তাকে মারধর করা হয়। এমনকি মা ও ছেলে মিলে মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। দু’জনের অভিযোগের ভিত্তিতে পৃথক মামলা রুজু হয়েছে। শনিবার ধৃত দুজনকেই বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ১৩ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন বিচারক।

Post a Comment