করোনায় আক্রান্ত বাংলােদেশের ক্রিকেটার মোশাররফ রুবেল - The News Lion

করোনায় আক্রান্ত বাংলােদেশের ক্রিকেটার মোশাররফ রুবেল




ঢাকা প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। শনিবার রাতে জানতে পারেন তার করোনা পজিটিভ। এই ক্রিকেটারের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন তার বাবাও। তাকে সিএমএইচের আইসিইউতে রাখা রয়েছে।


রুবেল সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার বাবা কয়েকদিন ধরেই অসুস্থ। তাকে ঢাকার সিএমএইচে রাখা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত। আমি নিয়মিত হাসপাতালে যাতায়াত করেছি। হয়তো সেখান থেকে আমার শরীরে এসেছে। শনিবার টেস্ট করিয়ে রাতেই রিপোর্ট পেয়েছি। আপাতত বাসায় আইসোলেশনে আছি।’



বাংলাদেশের জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা ৩৮ বছর বয়সী স্পিন অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল জাতীয় দলের হয়ে তেমন আলো ছড়াতে না পারলেও ঘরোয়া লিগের নিয়মিত মুখ ছিলেন। অনেক উত্থান-পতনের গল্প নিয়ে গড়ে উঠেছে এই ক্রিকেটারের ক্যারিয়ারে।



২০০৮ সালে জাতীয় দলের হয়ে অভিষেক। সেই বছরই জাতীয় দল থেকে বাদ পড়েন।পরবর্তীতে আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পান। তবে সেটি আট বছর পর। কিন্তু মোশাররফ রুবেলের ক্যারিয়ারে সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়া।



গত বছরের শুরুতে ব্রেন টিউমার ধরা পড়ে মোশাররফের।এরপর নানা প্রতিবন্ধকতার মাঝেও অস্ত্রোপচার করেছেন এই ক্রিকেটার। হাল ছাড়েননি কখনো। প্রবল মানসিক শক্তির বলে প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠেছেন তিনি। এবার করোনার বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে তাকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.