মেজর সিনহা হত্যা মামলা, এবার জামিন পেলেন সহযোগী সিফাত - The News Lion

মেজর সিনহা হত্যা মামলা, এবার জামিন পেলেন সহযোগী সিফাত




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফে সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষী এবং তার সহযোগী স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাতকে জামিন দিয়েছেন আদালত।আজ সোমবার কক্সবাজারে আদালত এ জামিন মঞ্জুর করেন।



এরআগে পুলিশের করা একই মামলায় সিনহার আরেক সহযোগী শিপ্রা দেবনাথকেও জামিন দেন আদালত। তদন্তকারীরা বলেছেন, তদন্তের স্বার্থে তাদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। তদন্তকারী সংস্থা র‌্যাব এই দুই শিক্ষার্থীর জামিনের ব্যাপারে আইনজীবীর মাধ্যমে সহায়তা দেবে।গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা।



তার গাড়িতে থাকা তার সঙ্গী সিফাতের ভাষ্যমতে, সিনহাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই চেকপোস্টে গাড়ি থেকে নামতে বলে চার রাউন্ড গুলি ছুঁড়ে হত্যা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলী। এর ঘটনার বিচার চেয়ে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন তার বড় বোন শারমিন ফেরদৌস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.