বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত দুই কোটি ছাড়ালো - The News Lion

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত দুই কোটি ছাড়ালো




আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গিয়েছে। প্রতিনিয়ত বেড়ে চলেছে মৃত্যুর মিছিলও।ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জনের।



তবে আশার কথা হল, আক্রান্তদের অধিকাংশই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। সারা বিশ্বে করোনা আক্রান্ত এক কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন সুস্থ হয়েছেন।এদিকে, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্ত সংখ্যা অর্ধকোটি ছাড়িয়ে গিয়েছে।



দেশটিতে প্রায় ৫২ লাখ আক্রান্তের মধ্যে প্রাণ গেছে এক লাখ ৬৫ হাজারের বেশি।এছাড়া ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২ জনের মতো রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন এক লাখের বেশি। আর ভারতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ১৩৭, আর মৃতের সংখ্যা প্রায় ৪৫ হাজার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.