আফগানিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত ২৯
দি নিউজ লায়ন ; আফগানিস্তানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। ঘটনার জেরে ২৯ জনের
মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, আফগানিস্তানের একটি জেলের ভিতরে ঢুকে প্রবল গোলাবর্ষণ করে এই হামলা চালায়
এক জঙ্গি। ঘটনার দায় স্বীকার করেছে আইএসআইএস।
আইএসআইএসের
ইসিল গোষ্ঠীর এক সদস্য এই নাশকতা ঘটিয়েছে। জঙ্গির তাণ্ডবের সঙ্গে পাল্লা দিয়ে
লড়াই করে আফগান নিরাপত্তাবাহিনী। এরপরই দুই পক্ষের লড়াইয়ে প্রায় ৫০ জন আহত হন।
মৃত্যু হয়েছে ২৯ জনের।
জেল থেকে বহু বন্দিকে ছাড়ানোর লক্ষ্যেই এই হামলার ছক বলে
মনে করা হচ্ছে। এর আগে জেলের গেটের বাইরে ওই আত্মঘাতী জঙ্গি নিজের বম্ব
সম্বলিত গাড়িটিতে বিস্ফোরণ ঘটায়।

Post a Comment