আমেরিকায় ধেয়ে আসছে প্রবল ঘুর্নিঝড় আইসেস
দি নিউজ লায়ন ; ফের আরও এক বিধ্বংসী ঝড় ধেয়ে আসছে আমেরিকার দিকে। এবার সেদেশের আইসেস ঘূর্ণিঝড় নিজের হারিকেন হওয়ার চারিত্রিক বৈশিষ্ট সংগ্রহ করে প্রবল বেগে আছড়ে পড়তে চলেছে সেদেশে।
জানা গিয়েছে, আমেরিকার উত্তর পূর্ব ও পূর্ব সীমান্তে এদিন শক্তি বাড়িয়ে আছড়ে পড়ার কথা আইসেসএর। জানা গিয়েছে আমেরিকার সময়কাল সোমবার মধ্যরাতে এই ঝড় আছড়ে পড়তে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ মাইলের গতিবেগ নিয়ে ঝড় নিজের রক্তচক্ষু দেখাতে শুরু করেছে আমেরিকায়। সেদেশের ক্যারোলিনাতে এই ঝড়ের আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার।
জানা গিয়েছে, এই হারিকেনের গতি যেমন দানবীয় , তেমনই এর প্রবল তেজ জলরাশিতে গিয়েও পড়বে। এই ঝড়ের জেরে আমেরিকার উপকূলীয় তটে জলরাশি পাঁচ ফুট থেকে ছয় ফুট পর্যন্ত বাড়বে। প্রবল বৃষ্টি এই ঝড়ের জেরে করোনায় জেরবার শহর নিউইয়র্কে প্রবল প্রভাব পড়তে পারে। তার সঙ্গে ওয়াশিংটন ও ফিলাদেলফিয়াতেও প্রবল প্রভাব ফেলতে পারে আইসেস।

Post a Comment