ফের একবার এয়ার স্ট্রাইক, ধ্বংস করা হল প্রতিপক্ষের একাধিক ঘাঁটি
সোমবার গভীর রাতে সিরিয়ার ওপর এয়ার স্ট্রাইক করল ইসরায়েল। সিরিয়ার সামরিক বেসগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান, হেলিকপ্টার। সোমবার ভোরে ইসরায়েলের উত্তর দিকে অবস্থিত গোলান হাইটস এলাকায় বোমা হামলার চেষ্টা ব্যর্থ করার পরেই ইসরায়েলের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনা বিবৃতি জারি করে জানিয়েছে, অবজার্ভেশন পোস্ট, ইন্টেলেজেন্স কালেকশন সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাফট আর্টিলারি ও সিরিয়ান সশস্ত্র বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী দামাস্কাসের কাছে সিরিয়াও প্রতিরক্ষা বিমানগুলিকে সক্রিয় করেছে।
ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, ওই ঘটনার জেরে বিমান হামলাকে আরও উস্কে দিয়েছে। ইসরায়েলের উত্তর দিকে অবস্থিত গোলান হাইটস। বিতর্কিত এই অঞ্চলটির একদিকে সিরিয়া অন্য দিকে লেবাননের সীমান্ত। গত সপ্তাহ থেকেই এই অঞ্চলে উত্তাপ বাড়তে থাকে। গোলান হাইটস নিয়ে ইসরায়েলের সঙ্গে সিরিয়ার বিবাদ নতুন না। ১৯৬৭ সালের পর থেকেই আন্তর্জাতিক মহলে এটি নিয়ে বিতর্ক রয়েছে।

Post a Comment