লকডাউনে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে সক্রিয় পুলিশ প্রশাসন - The News Lion

লকডাউনে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে সক্রিয় পুলিশ প্রশাসন






দি নিউজ লায়ন ;   পশ্চিমবঙ্গ জুড়ে করোনা ঠেকাতে সাপ্তাহিক লকডাউন চলছে। বৃহস্পতিবার সকাল থেকে  লকডাউন অমান্যকারীদের  স্পট ফাইন করছে পুলিশ। বৃষ্টির মধ্যেও লকডাউনে চললো  কড়া নজরদারি। বসিরহাট মহকুমার বসিরহাট থানার ইছামতি ব্রিজ টাকি রোড ও ইটিন্ডা রোডের নাকা চেকিং চলে  পুলিশের। আগস্ট মাসের  তৃতীয়  দিনের লকডাউন কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ।



বিভিন্ন জায়গায় যেমন পেট্রোলিং শুরু হয়  মোটরসাইকেলে। তেমনি চেকিং পয়েন্ট করে  রাস্তার মূল গেটে কখনো সীমান্ত রোডের মূল পয়েন্টে আবার কখনো রাজ্য সড়ক দিয়ে চলছে  পুলিশের কড়া প্রহরা। সব মিলিয়ে লকডাউন অমান্যকারীকে মাক্স ও উপযুক্ত গাড়ির কাগজপত্র না দেখাতে পারলে তাদের স্পট ফাইন করা হচ্ছে ১০০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত। 




সবমিলিয়ে লকডাউন বসিরহাট জেলা পুলিশ লকডাউন সফল করতে  বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশের কড়া হাতে লকডাউন সফল করার  ছবি ধরা পড়েছে বসিরহাট মহকুমা বিভিন্ন রাস্তায়। অন্যদিকে,  রাজ্য সরকারের ডাকা লকডাউন এর ছবি ধরা পড়ল হাবরাতেও।  




সকাল থেকে হাবড়ার রেলগেট এ পুলিশ দাড়িয়ে চেকিং করে।  যারা রাস্তায় বের হওয়ার   সঠিক প্রমান দেখাতে পারছেন না তাদেরকে বাড়িতে ফিরত পাঠিয়ে দেওয়া হয়।   বিনা কারনে রাস্তায় বের হলে গ্রেফতারও করা হয়।  দোকান পাঠ যানবহন সব বন্ধ। হাবড়ার বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং  আর পুলিসের টহল।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.