প্রণব মুখোপাধ্যায়ের সামান্য উন্নতি হয়েছে - The News Lion

প্রণব মুখোপাধ্যায়ের সামান্য উন্নতি হয়েছে




দি নিউজ লায়ন ;   প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের  সামান্য উন্নতি হয়েছে। যদিও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে।



 ১০ অগাস্ট থেকে প্রণব মুখোপাধ্যায় ভর্তি দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেপারেল হাসপাতালে। আগের দিন রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগায় পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। হাসপাতালে গিয়ে পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনায় আক্রান্ত। বিষয়টি তিনি নিয়েই টুইট করেছিলেন।


১০ অগাস্ট প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অপারেশন করা হয়। তার পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নজরদারি করছেন। বিভিন্ন সময়ে প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছে।




 যার জেরে বিরক্ত হয়ে টুইট করেছিলেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন তাঁর বাবা প্রণব মুখোপাধ্যায় এখনও বেঁচে আছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.