ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং, বলছে গোয়েন্দা সুত্র - The News Lion

ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং, বলছে গোয়েন্দা সুত্র





দি নিউজ লায়ন ;  এক অভিযানে ৬ জন জঙ্গিকে গ্রেফতার করলো জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ। তারা  পাকিস্তান সমর্থিত লস্কর-ই-তৈবার হয়ে কাজ করত বলে জানা গেছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস তহবিল মামলার তদন্তে এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তিদের নাম, তৌকির আহমেদ ভাট, আসিফ ভাট, খালিদ লতিফ ভাট, গাজী ইকবাল ও তারিক হুসেন মীর।


জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ তাদের কাছ থেকে সাড়ে দেড় লক্ষ টাকা উদ্ধার করেছে। সন্ত্রাস-সংক্রান্ত কিছু কর্মকাণ্ডের জন্য অমৃতসরের আটারি সীমান্ত থেকে মোট ১২ লক্ষ টাকা সংগ্ৰহ করে এই জঙ্গিরা। বিষয়টির তদন্ত করা হচ্ছে বলে জানান মুকেশ সিং।



 'জম্মুতে সন্ত্রাস অর্থায়ণকারী নেটওয়ার্ক লস্কর-ই-তৈয়বাকে সহায়তা করছে বলে খবর মেলে। তারপরই জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ জম্মুর মুদাসির ফারুক ভাটকে জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদে তিনি লস্কর-ই-তৈবার সঙ্গে যোগ সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছে।'



এর আগে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি ডেরার হদিস পায় সেনা। সেখান থেকে উদ্ধার হয় চাইনিজ পিস্তল, পিকা গান, ১৬৮টি পিকা রাউন্ডস, একে ৪৭-এর গুলি, দু'টি ইউবিজিএল গ্রেনেড সহ একাধিক আগ্নেয়াস্ত্র।



গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সূত্রের খবর, ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.