একদিনে বাংলা করোনায়য় মৃত্যু হয়েছে ৫১ জনের
দি নিউজ লায়ন ; পশ্চিমবাংলায় একদিনে করোনা আক্রান্ত হলেন প্রায় ৩০০০ জন৷ তবে গত ২৪ ঘন্টায়
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০৬৪ জন৷ শনিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য
অনুযায়ী,
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২,৯৪৯ জন৷ এই পর্যন্ত রাজ্যে
মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৯২ হাজার ৬১৫ জনে৷
একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৫১
জন৷ শুক্রবারের বুলেটিনে মৃতের সংখ্যাটা ছিল ৫২ জন৷ সেই তুলনায় আজ শনিবার মৃতের
সংখ্যাটা কম৷ তবে এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,০০৫ জনের৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৬৫ হাজার ১২৪ জন৷
সুস্থ হয়ে উঠার হার ৭০.৩২ শতাংশ৷ শুক্রবার ছিল ৭০.৩৩ শতাংশ৷ বাংলায় প্রতিদিনই
বাড়ছে করোনা টেস্টের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ২৫ হাজার ১৪৮ টি৷
শুক্রবার ছিল ২৫ হাজার ২৫৪ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১০ লক্ষ ৭৯ হাজার
৬৫৭ টি৷
এদিন যে ৫১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার
২০ জন৷ উত্তর ২৪ পরগনারও ১৯ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ৩ জন৷ হুগলি ১ জন৷
পশ্চিম বর্ধমান ২ জন৷ নদিয়া ২ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ দার্জিলিং ১ জন৷

Post a Comment