নবান্ন থেকে সরানো হচ্ছে মুখ্যমন্ত্রীর দফতর, কেন? জানুন
দি নিউজ লায়ন ; করোনা সংক্রমনের জেরে এবার নবান্ন থেকে সরানো হচ্ছে মুখ্যমন্ত্রীর দফতর। জানা গিয়েছে, নবান্ন থেকে কাছেই দূরত্বে অ্যানেক্স ভবনের 'উপান্ন'তে সাময়িকভাবে মুখ্যমন্ত্রী দফতর স্থানান্তরিত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গত ২২ জুলাই তিনতলার এই নতুন ভবনটির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি ও ব্যবস্থাপনা ঠিক থাকলে এই মাসেই উপান্ন থেকে কাজ শুরু করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
যেভাবে করোনা পরিস্থিতি এগোচ্ছে তাতে প্রতিদিনই নতুন করে রেকর্ড তৈরি করছে করোনা সংক্রমনের সংখ্যা ও পরিমাণ। ফলে আতঙ্কে যেমন শহরবাসী তেমনই গোটা রাজ্য তথা দেশ। ইতিমধ্যেই করোনা সংক্রমণ নবান্নের মূল প্রবেশদ্বার থেকে ১৪ তলা পর্যন্তও ছড়িয়ে গিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। করোনার সংক্রমণে আক্রান্ত হচ্ছেন নবান্নের একের পর এক অফিসার, হাউসকিপিং স্টাফ এবং গাড়ির চালক।
কিছুদিন আগেই নবান্নের ১৪ তলায় কর্মরত বেশকয়েকজন আমলার গাড়ির চালকের করোনা পজিটিভ আসে। সতর্কতার জন্য মাঝেমধ্যেই রাজ্যের মূল সচিবালয় নবান্নের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রেখে পুরো বিল্ডিং স্যানিটাইজেশন করা হচ্ছে ঠিকই, কিন্তু তাতেও যেন আতঙ্ক কাটছে না তাই তড়িঘড়ি অন্যান্য আমলা ও কর্তা ব্যক্তিদের থেকে কিছুটা দূরে গিয়ে এই জায়গা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি উইংয়ের আধিকারিকরা উপান্ন পরিদর্শন করেছেন।

Post a Comment