দেশ ও বিদেশ থেকে অসংখ্য সম্মান পেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায় - The News Lion

দেশ ও বিদেশ থেকে অসংখ্য সম্মান পেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়




দি নিউজ লায়ন ;   ২০০০ সালে ফের পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রেসিডেন্ট হন প্রণব মুখার্জী। তারপর টানা ১০ বছর বহাল ছিলেন এই পদে। পশ্চিমবঙ্গের  জঙ্গীপুর লোকসভা থেকে জিতে ২০০৪ সালে লোকসভার নেতা হন প্রণব। ২০০৯ সালে ফের সেই কেন্দ্র থেকে জেতেন তিনি।  



২০০৪ সালেই লোকমুখে ছড়িয়ে পড়েছিল প্রধানমন্ত্রী হচ্ছেন প্রণব কিন্তু সোনিয়া গান্ধীর কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী হন মনমোহন। মনমোহন জমানায় একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন প্রণব। প্রতিরক্ষা অর্থ এবং বিদেশ মন্ত্রী ছিলেন তিনি।  ২০১২ সালে সক্রিয় রাজনীতি ছেড়ে রাষ্ট্রপতি ২৫ জুলাই রাষ্ট্রপতি হন প্রণব। 


ভারতের মাটিতে ২০০৮ সালে পান পদ্ম বিভূষণ সম্মান। এরপর ২০১৯ সালে ভারত রত্ন খেতাব পান তিনি। বিদেশের মাটিতে  ২০১৩ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা পান প্রণব মুখোপাধ্যায়। ২০১৬ সালে ন্যাশনাল অর্ডার অব দ্য আইভরি কোস্টের গ্র্যান্ড ক্রস আইভরি কোস্ট ২০১৭ সালে অর্ডার অব মাকারিওস ৩ এর গ্র্যান্ড কলারসাইপ্রাস থেকে সম্মাণ পান।  



এছাড়া ইউরোমানি ম্যাগাজিনের সার্ভে অনুযায়ী ১৯৮৪ সালে সারা বিশ্বের সেরা অর্থ মন্ত্রী বিবেচিত  হন তিনি।  ২০১০ সালে ইমার্জিং মার্কেটস পত্রিকা অনুযায়ী  ২০১০ সালের ফাইন্যান্স মিনিস্টার অব এশিয়া হন।  দ্য ব্যাঙ্কার অনুযায়ী ২০১০ সালের ফাইন্যান্স মিনিস্টার অব ইয়ার নির্বচিত হন প্রণব মুখোপধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.