চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা কোকা-কোলার
গত শুক্রবার চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোমল পানীয় বিক্রেতা কোম্পানি কোকা-কোলা। সিএনএন এক প্রতিবেদনে জানায়, প্রথম দফায় যুক্তরাষ্ট্র এবং কানাডায় কর্মরত কর্মীরা ছাঁটাই হবেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি তাদের বেশ কিছু ব্যবসায়িক ইউনিটও বন্ধ করে অর্ধেকে নামিয়ে আনার কথা জানিয়েছে।
করোনার কারণে বিক্রি ও মুনাফা কমে যাওয়ায় কর্মী ছাঁটাইয়ের এমন সিদ্ধান্ত বলে শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কোকা-কোলা কর্তৃপক্ষ। প্রথম দফায় যুক্তরাষ্ট্র, কানাডা এবং পুয়ের্তো রিকোতে কর্মী ছাঁটাইয়ের এই প্রক্রিয়া শুরু হলেও ধীরে ধীরে তা বাকি দেশগুলোতেও প্রয়োগ করা হবে।
তবে সব দেশে মোট কতজন কর্মী ছাঁটাই করা হবে তা নির্দিষ্ট করে জানায়নি কোকা-কোলা। তবে যাদের ছাঁটাই করা হবে তাদের বিশেষ আর্থিক প্যাকেজের আওতায় বর্ধিত সুবিধাসহ অব্যাহতি দেওয়া হবে।
Post a Comment