স্বামীর নামে পাসপোর্ট করে প্রেমিককে নিয়ে বিদেশ ভ্রমণ, তারপর
করোনার জেরে ফাঁস হয়ে গেল এক নারীর গোপন প্রেম। স্বামীর পাসপোর্ট জাল করে প্রেমিকের সঙ্গে অস্ট্রেলিয়া গিয়েছিলেন ওই নারী। কিন্তু করোনার কারণে বিদেশে আটকে পড়ায় ফাঁস হয়ে যায় তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। ঘটনার কথা জানতে পেরে থানায় স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে এফআইআর করলেন স্বামী। ঘটনাটি উত্তর প্রদেশের পিলভিট জেলার। জানা যায়, ওই নারীর স্বামী কাজের সুবাদে গত ২০ বছর ধরে মুম্বাইয়ে থাকেন। সেই সুযোগেই এলাকার যুবক সন্দীপ সিংয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। স্বামী যখন বাড়িতে আসতেন, সেই সময় ছাড়া বাকি সময় নারীর বাড়িতেই থাকতেন সন্দীপ।
গত জানুয়ারি মাসে স্বামীর নামে পাসপোর্ট তৈরি করান ওই নারী। সেই পাসপোর্টেই প্রেমিককে নিয়ে ভ্রমণে যান অস্ট্রেলিয়ায়। করোনায় অস্ট্রেলিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলে প্রেমিকসহ অস্ট্রেলিয়ায় আটকে পড়েন ওই নারী। এদিকে, স্বামী লকডাউনের কারণে বাড়িতে ফিরে আসেন।
ওই মহিলার স্বামী দামগারি গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে মুম্বইতে থাকেন তিনি। পুলিশ সূত্রে খবর, পিলিভিটে স্ত্রীর কাছে মাঝেমধ্যে যাতায়াত করেন ওই ব্যক্তি। তাঁর স্ত্রী গ্রামের জমিজমার দেখাশোনা করতেন। লকডাউনের পর বাড়ি ফিরে তিনি জানতে পারেন, স্ত্রী অস্ট্রেলিয়া গিয়েছেন। মার্চে ফিরে আসার কথা থাকলেও লকডাউনে আটকে যান ওই ব্যক্তির স্ত্রী ও তাঁর প্রেমিক।
স্ত্রীর অস্ট্রেলিয়া যাওয়ার খবর পেয়ে ওই ব্যক্তির সন্দেহ হয়। তিনি কিছুদিন আগেই একটি পাসপোর্ট অফিসে আবেদন করেছিলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, পাসপোর্ট তোলা হয়ে গিয়েছে আগেই। ২৪ আগস্ট প্রেমিককে সঙ্গে নিয়ে বিদেশ থেকে ফেরেন ওই নারী। তার পরই স্ত্রীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ৪৬ বছরের ওই ব্যক্তি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ। প্রধান অভিযুক্ত বছর ৩৬-এর সন্দীপ সিংহকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Post a Comment