কেন্দ্রের তত্ত্বাবধানে পৌষ মেলা চান বিদ্যুৎ - The News Lion

কেন্দ্রের তত্ত্বাবধানে পৌষ মেলা চান বিদ্যুৎ




দি নিউজ লায়ন ;   মাত্র কয়েক দিন আগে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বভারতী  জানিয়েছিল চলতি বছরে বিশ্বভারতী পৌষ মেলা আয়োজন করতে পারবে না। কিন্তু শুক্রবার ফের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানালো কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পৌষ মেলা করতে তারা আগ্রহী।



বিশ্বভারতীর যুক্তি পৌষ মেলা করার জন্য যে পরিমাণ অর্থ এবং লোকবল দরকার তা কোনটাই বিশ্বভারতীর নেই। তাই কেন্দ্রীয় সরকারের সাহায্য প্রয়োজন। বিশ্বভারতীর এই বক্তব্যের পাল্টা প্রশ্ন তুলেছেন অধ্যাপক,আশ্রমিকরা।তাদের পাল্টা প্রশ্ন, গত বছর যেখানে রাজ্য সরকার বিশ্বভারতীকে পৌষ মেলা করার ব্যাপারে সমস্ত রকম সহায়তা করেছিল সেখানে তাদের এড়িয়ে গিয়ে কেন কেন্দ্রীয় সরকারের সাহায্য চাওয়া হচ্ছে।



যদি বিশ্বভারতীর কাছে লোকবল না থাকে বা অন্য কোন সমস্যা থাকে তাহলে তা কেন রাজ্য সরকারকে জেলা প্রশাসনের মাধ্যমে জানানো হচ্ছে না। পুরো বিষয়টির মধ্যে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর রাজনীতি রয়েছে বলে মনে করছেন তারা।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.