গাদিয়াড়ার বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্তারা - The News Lion

গাদিয়াড়ার বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্তারা




দি নিউজ লায়ন ;   শ্যামপুরের গাদিয়াড়ায় বসে যাওয়া নদী বাঁধ দ্রুত মেরামতের উদ্যোগ নিল সেচ দপ্তর। সূত্রের খবর প্রায় ২ কোটি টাকা ব্যায়ে ৫৬০ মিটার নদী বাঁধ মেরামত করা ছাড়াও অমরপুরে ১৫০ মিটার একটি নতুন বাঁধ নির্মান করা হবে। প্রসঙ্গত একটানা বৃষ্টি এবং কোটালের জলের চাপে গত সপ্তাহে শ্যামপুরের গাদিয়াড়ার কাছে খেঁজুরতলায় নদী বাঁধ উপছে গ্রামে জল ঢোকা ছাড়াও  অমরপুরে  প্রায় ১৫০ মিটার নদী বাঁধ প্রায় ৬ ফুট নীচে বসে যায়।




নদী বাঁধের দুই জায়গায় ভাঙন দেখা দেওয়ার পরেই সোমবার সেচ দপ্তরের আধিকারিকরা নদী বাঁধ পরিদর্শন করা ছাড়াও মঙ্গলবার একটি বিশেষজ্ঞ কমিটি এলাকার নদী বাধ পরিদর্শন করেন।





আর তারপর নদী বাধের অবস্থা পরিদর্শন করতে  শুক্রবার দুপুরে ঘটনাস্থলে আসেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য, সেচ দপ্তরের হাইড্রোলজি বিভাগের ডেপুটি ডিরেক্টর দীপঙ্কর রায়, উলুবেড়িয়ার মহকুমা শাসক অরন্য বন্দোপাধ্যায় সহ সেচ দপ্তরের আধিকারিকরা। সেচ দপ্তর সূত্রে খবর দ্রুত মেরামতের কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.