বিশ্বভারতীতে অগ্নিমিত্রা - The News Lion

বিশ্বভারতীতে অগ্নিমিত্রা




দি নিউজ লায়ন ;   শুক্রবার অগ্নিমিত্রা বলেন, পৌষ মেলার মাঠ বোলপুরের মানুষ অসামাজিক কার্যকলাপের জন্য ব্যবহার করে। যেমন সন্ধ্যে হলে মাঠে শুরু হয় সেক্স র‍্যাকেট, বসে গাঁজার ঠেক, তাই বিশ্বভারতীর উপাচার্য পৌষ মেলার মাঠ প্রাচীর দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। উনি ঠিকই করেছেন।




বিজেপি নেত্রীর এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিশ্বভারতীর বহু  অধ্যাপক, ছাত্র-ছাত্রী থেকে আশ্রমিকরা। একজন রাজনৈতিক নেত্রীর কিছু না জেনে এমন অসত্য , অশালীন,কুরুচিকর মন্তব্য রবীন্দ্রনাথের বিশ্বভারতী সম্বন্ধে  কিভাবে করেন সে প্রশ্ন তুলেছেন তারা।



শুক্রবার বিশ্বভারতীতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর কেন্দ্রীয় ভবনে প্রায় দেড় ঘণ্টা বৈঠক সারেন। বিশ্বভারতীতে একজন রাজনৈতিক নেত্রীর সঙ্গে উপাচার্যের গোপন বৈঠক মোটেও ভালো ভাবে নিচ্ছেন না আশ্রমিকরা।  তাদের দাবি, অবিলম্বে বর্তমান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ করা উচিত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.