দু বছরের শিশুকে গলাটিপে নৃশংস খুন, আলমারি থেকে উদ্ধার হলো দেহ - The News Lion

দু বছরের শিশুকে গলাটিপে নৃশংস খুন, আলমারি থেকে উদ্ধার হলো দেহ




দি নিউজ লায়ন ;  পারিবারিক অশান্তির জেরে খুন  দু'বছরের শিশু। আলমারি থেকে কাপড়ে মোড়া অবস্থায় উদ্ধার দেহ। মৃত শিশুর নাম আতিব খান। খুনের অভিযোগে গ্রেফতার মৃত শিশুর জেঠিমা। ঘটনাটি ঘটেছে বীরভুমের বোলপুর থানার কাশিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে দিন তিনেক আগে মৃত শিশুর মা সপ্না বিবির সঙ্গে তার জা তানজিমা বিবির কোন বিষয়ে কথা কাটাকাটি হয়।


 স্বপ্না বিবির অভিযোগ, প্রতিশোধ নিতেই তার ছেলেকে খুন করেছে জা তানজিমা বিবি। মৃত শিশুর মা জানায়,  শুক্রবার বিকেলে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় আতিব। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বোলপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ তানজিনা বিবিকে  জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে অস্বীকার করলেও পরে পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে তানজিমা বিবি এবং জানায় গলা টিপে খুন করে আলমারিতে লুকিয়ে রেখেছে ছোট্ট আতিবকে।


 আলমারির ভেতর থেকে কাপড়ে মোড়া নিথর আতিবের দেহ উদ্ধার করে পুলিশ। নিছক পারিবারিক অশান্তির জেরে খুন নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.