আরও শক্তি বাড়িয়েছে নিম্নচাপ - The News Lion

আরও শক্তি বাড়িয়েছে নিম্নচাপ




দি নিউজ লায়ন ; আরও শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর থেকে এবার মধ্য ভারতের দিকে সরছে সেই নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ওপর। ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এইসব রাজ্যগুলিতে।


আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে আবহাওয়া আপাতত দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দফতরের কোনও সতর্কবার্তা নেই। বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.