পাকিস্তানে বিস্ফোরণ, আহত ৩০
দি নিউজ লায়ন ; কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ঐতিহাসিক দিনে পাকিস্তানে ঘটলো বিস্ফোরণ। পাকিস্তানের
রাজনীতিতে ক্রমশ কোণঠাসা হয়ে যাওয়া ইমরান খানের কাছে অন্যতম সম্বল ছিল কাশ্মীর।
সেই কাশ্মীর ঘিরে ভারতের বড় পদক্ষেপের পর,
৫ অগাস্ট পাকিস্তান জুড়ে কাশ্মীর
নিয়ে বিভিন্ন মিছিল, ধিক্কার দিবসের ডাক দেওয় হয়।
সেই মতো এবারেও করাচির
রাস্তায় একটি মিছিল বেরিয়ে ছিল। আর সেখানেই প্রবল গ্রেনেড বিস্ফোরণ হয়। রক্তাক্ত হতে থাকে করাচির রাস্তা। আহত হন ৩০ জন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, পাকিস্তানে
সিন্ধুদেশ রেভোলিউশন আর্মির তরফে গোটা বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

Post a Comment