চিনে তেলের ট্যাঙ্কার ও একটি কার্গো জাহাজের সংঘর্ষ, ৮ জনের মৃত্যু - The News Lion

চিনে তেলের ট্যাঙ্কার ও একটি কার্গো জাহাজের সংঘর্ষ, ৮ জনের মৃত্যু




দি নিউজ লায়ন ;   চিনের  ইয়াংজি নদীর মোহনায় একটি তেলের ট্যাঙ্কার ও একটি কার্গো জাহাজের সংঘর্ষে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ৬ জন। জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৩টা ৩৯ মিনিটে দক্ষিণে প্রায় ১ দশমিক ৩ নটিক্যাল মাইল দূরবর্তি মোহনায়, প্রায় ৩ হাজার টন গ্যাসোলিন বহনকারী একটি ট্যাঙ্কার এবং বালু ও নুড়ি বোঝাই একটি জাহাজের মধ্যে সংঘর্ষে ট্যাংকারের ডেকে আগুন লেগে যায় এবং পরবর্তিতে সেটি ডুবে যায়।



এ দুর্ঘটনার পরে ৩ জনকে উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে ট্যাঙ্কারে আরোহন করা জরুরি কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর মোট ৮ টি লাশের সন্ধান পায়। উদ্ধারকারীরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।উদ্ধার ও অনুসন্ধান কাজে ১৫ টি জাহাজ ও দু’টি বিমান ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.