দক্ষিণ এশিয়ায় করোনা সংক্রমণে ভারতের পরেই বাংলাদেশ - The News Lion

দক্ষিণ এশিয়ায় করোনা সংক্রমণে ভারতের পরেই বাংলাদেশ



দক্ষিণ এশিয়ার সর্বাধিক করোনা আক্রান্ত দেশ ভারত। তবে শনিবারের পরিসংখ্যানে ভারতের পরেই উঠে এলো বাংলাদেশের নাম।  মাত্র দু দিন আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ হোসেন স্বপন জানান, করোনা ধীরে ধীরে বাংলাদেশ থেকে দূর হয়ে যাচ্ছে। তাঁর এমন মন্তব্যে আলোড়ন ছড়ায়। এর পরেই এলো সংক্রমণের নিরিখে পাকিস্তান কে টপকে যাওয়ার খবর।




বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যে উঠে এসেছে পাকিস্তানের থেকে কিছু বেশি করোনা রোগী চিহ্নিত হয়েছেন।এখনও পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেণ ২ লক্ষ ৯২ হাজার ৬২৫ জন।  অন্যদিকে ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত পাকিস্তানে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লক্ষ ৯২ হাজার ১৭৪ জন।




পাক স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, করোনা রেখচিত্রে একধাপ নেমেছে দেশ। করোনা শনাক্তের বিবেচনায় বাংলাদেশের থেকে পাকিস্তানকে পিছিয়ে গেল।  বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের হিসেবে, আন্তর্জাতিক করোনা পরিসংখ্যানে নতুন রোগী শনাক্তের পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থান এখন তালিকার ক্রমিকে ৬ । আর করোনা সক্রিয় রোগীর তালিকায় অবস্থান ৯।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.