দক্ষিণ সুদানে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত - The News Lion

দক্ষিণ সুদানে কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত




দি নিউজ লায়ন ;   দক্ষিণ সুদানে জুবা বিমানবন্দরের কাছে একটি কার্গো বিমান ওড়ার কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন যাত্রী এবং দুইজন ক্রু রয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।



জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কার কুল জানান, সকাল ৯টায় বিমানটি বিধ্বস্ত হয়। একটি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন নিয়ে আবেইল ও ওয়া শহরের দিকে যাচ্ছিল এই বিমান।




এছাড়া বিমানটিতে মোটরবাইক, কিছু যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী ছিল। বিমানবন্দরের এ কর্মকর্তা বলেছেন, ঠিক কতজন আরোহী হতাহত হয়েছেন কিংবা জীবিত উদ্ধার করা গিয়েছে তা সঠিক জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.