শুভেন্দু কি তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন? জানুন - The News Lion

শুভেন্দু কি তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন? জানুন





দি নিউজ লায়ন ;   ২০২১ সালে বিধানসভা নির্বাচনের  আগে বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার পারদ চড়েছে।  সম্প্রতি তৃণমূলের এবং রাজ্য সরকারের আরও দুটি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি তাঁকে সমান্তরাল জনসংযোগ চালাতেও দেখা গিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, তবে কি একুশের আগে তিনি রাজনৈতিক অবস্থান বদলাতে চলেছেন! এমন গুঞ্জন চড়ছে  শুভেন্দু অধিকারীকে নিয়ে। 



শুভেন্দু সর্বদাই বিজেপির টার্গেটে রয়েছে। তাই শুভেন্দু তৃণমূলে একটু দূরত্ব বৃদ্ধি করলেই জল্পনার পারদ চড়ে যায়। সম্প্রতি হুল দিবসে এবং নেতাই দিবসেও শুভেন্দু অনুপস্থিত ছিলেন। তবে সবথেকে অবাক করে দিয়েছে তৃণমূলের সমন্বয় কমিটির বৈঠক শুভেন্দুর গরহাজিরা। 



তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, তৃণমূলের কো অর্ডিনেশন কমিটির বৈঠকে ২১ জনের মধ্যে গরহাজির ছিলেন মোট চারজন সদস্য। তার মধ্যে একজন কোয়ারেন্টাইনে থাকার জন্য আসতে পারেননি। কিন্তু শুভেন্দু অধিকারী কী কারণে অনুপস্থিত ছিলেন, তা ব্যাখ্যা করেননি। শুধু জানিয়েছেন, শুভেন্দু চিঠি দিয়ে জানিয়েছেন তিনি উপস্থিত থাকতে পারছেন না। 



এদিকে একুশের জুলাইয়ের দুদিন পরে ভার্চুয়াল বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় দলে রদবদল করেন। ওইদিনই তিনি ২১ জনের সমন্বয় কমিটি বা কো-অর্ডিনেশন কমিটি গড়ে দেন। সাংগঠনিক কাজ দেখভালের জন্য এই কমিটি গড়ে দেওয়া হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.