সীমান্তে এবার টি-১৫ নামক ন্যানো ট্যাঙ্ক মোতায়েন করলো চিন
দি নিউজ লায়ন ; ভারত চিন সীমান্তে এবার টি-১৫ নামক
ন্যানো ট্যাঙ্ক মোতায়েন করলো চিন।পিছিয়ে নেই ভারতও। প্রস্তুত রয়েছে ভারতীয় বাহিনীও। চিনের টি-১৫ ট্যাঙ্কের
মোকাবিলা করতে ভারতের টি-৯০ ট্যাঙ্কগুলিই যথেষ্ট।
সূত্রের
খবর,
চিন পূর্ব লাদাখে এলএসি-তে ন্যানো ট্যাঙ্ক
অর্থাৎ টি -15 মোতায়েন
করেছে। মনে করা হচ্ছে চিন, ভারতের সঙ্গে অন্য সীমান্তগুলিতেও এই ট্যাঙ্ক মোতায়েন
করতে পারে।
এমন
পরিস্থিতিতে চিনের এই ন্যানো ট্যাঙ্ক টি -১৫ কতটা শক্তিশালী তা জানা গুরুত্বপূর্ণ।
টি-১৫ ট্যাঙ্কটির ওজন ৩০ থেকে ৩৫ টন। এতে ১০৫ মিমি বন্দুক রয়েছে,
যার কারণে এটি পার্বত্য অঞ্চলে সহজেই
ব্যবহার করা যায়।
এর পালটা
হিসেবে ভারতের কাছে রয়েছে টি-৭২ ও টি -৯০ এবং অর্জুন ট্যাঙ্ক,
যারা কিনা যে কোনও ক্ষেত্রেই সমান দক্ষতার
সঙ্গে লড়াই করতে পারে।

Post a Comment