গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪,৫৫৩ জন - The News Lion

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪,৫৫৩ জন





দি নিউজ লায়ন ;  গত ২৪ ঘণ্টায় দেশে ফের বাড়ল করোনা ভাইরাসের সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ৬৪,৫৫৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪,৬১,১৯১। অন্যদিকে মোট মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন প্রায় সাড়ে ১৭ লক্ষ। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬,৬১,৫৯৫ হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৭,৫১,৫৫৬ জন।




গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে। মারা গিয়েছেন ১০০৭ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৮,০৪০ জন। মোট ২,৭৬,৯৪,৪১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল ৮,৪৮,৭২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এমনই জানিয়েছে আইসিএমআর।



করোনা সংক্রমণ সবচেয়ে বেশি বাড়ছে চার রাজ্যে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং কর্নাটক। অসমেও করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় অসমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০০০ জন। যদিও মৃত্যুর সংখ্যায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.