ট্রলি থেকে রাস্তায় আছড়ে পড়ল করোনা আক্রান্ত মৃত দেহ, নির্বিকার ট্রলিবাহকরা - The News Lion

ট্রলি থেকে রাস্তায় আছড়ে পড়ল করোনা আক্রান্ত মৃত দেহ, নির্বিকার ট্রলিবাহকরা




বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রীন বিল্ডিং থেকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল আক্রান্ত মৃত দেহ৷  সেই সময় ট্রলি থেকে রাস্তায় আছড়ে পড়ে ওই মৃত দেহ৷ যদিও মাটি থেকে ফের তুলে ট্রলি করে মর্গে নিয়ে যাওয়া হয়৷ তবুও এই ঘটনায় প্রশ্ন উঠেছে, করোনা আক্রান্ত মৃত দেহ কেন ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল৷



 আরও জানা গিয়েছে,সুপারের অফিসের ঠিক মুখে যে রাস্তায় প্রতি মুহূর্তে যাতায়াত করছেন করোনা আক্রান্ত রোগীদের আত্মীয়রা, অন্যান্য অফিশিয়াল লোকজন, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।  তারপর অবাক কাণ্ড যে সেটি কোনওভাবে আর স্যানিটাইজও করা হয়নি৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকা স্যানিটাইজ করার কথা৷




  হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ট্রলিতে চাপিয়ে করোনা আক্রান্ত মৃতদেহ নিয়ে যাওয়ার কথা নয়৷  কারণ মর্গে নিয়ে যাওয়ার জন্যে বরাদ্দ রয়েছে একটি শববাহী গাড়ি। করোনা আক্রান্ত কেউ মারা গেলে সেই গাড়িতে করেই মৃতদেহ নিয়ে যাওয়ার কথা৷ ঠিক কি ঘটেছিল তার জন্য ঘটনার তদন্ত করা হবে৷ অভিযোগ প্রমাণিত হলে শাস্তির কথাও জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.