পশ্চিমবঙ্গে সপ্তাহিক চতুর্থ লকডাউন সর্বাত্মক জেলায় জেলায় - The News Lion

পশ্চিমবঙ্গে সপ্তাহিক চতুর্থ লকডাউন সর্বাত্মক জেলায় জেলায়




দি নিউজ লায়ন ;   পশ্চিমবঙ্গ জুড়ে  সাপ্তাহিক লকডাউনে জেলায় ঘরবন্দি রইলো মানুষ। পুলিশি তৎপরতার পাশাপাশি সর্বত্র দেখা গিয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ লকডাউন সর্বাত্মক। আগের তিনটি লকডাউনের মতোই বুধবার চতুর্থ দিনের লকডাউনে ও পুলিশের বাড়তি নজরদারি রয়েছে কলকাতার পার্শ্ববর্তী চার জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা,হাওড়া এবং হুগলিতে।


আগের তিন দফার মতো বুধবার ভোর থেকেই পথে নামে পুলিশ। পদস্থ পুলিশ কর্তাদের নেতৃত্বে এই চার জেলায় চলে নাকা চেকিং। উত্তর ২৪  পরগনার বারাসাত, ব্যারাকপুর, মধ্যমগ্রাম,বনগাঁ-সর্বত্র সকাল থেকে পুলিশের কড়া নজরদারি চোখে পড়েছে। সাধারণ মানুষও আগের থেকে সচেতন হয়েছেন। বাড়ির বাইরে বেরোনোর প্রবণতা অনেকটাই কমেছে' উত্তর ২৪ পরগনা জেলায়।


তবুও লকডাউন অমান্য করে যারা বাড়ির বাইরে বেরিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দেখা গিয়েছে পুলিশকে। উত্তর ২৪  পরগনার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর,বারুইপুর, জয়নগর,কুলতলি সহ বিভিন্ন জায়গায় পুলিশকে সক্রিয় হতে দেখা গিয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোলেই চলছে ধরপাকড়। হুগলিতে শ্রীরামপুর, চন্দননগর, ডানকুনির প্রতিটি রাস্তায় চলছে কড়া নজরদারি।


 বড় রাস্তার পাশাপাশি ছোট রাস্তা গুলিতেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। বিনা প্রয়োজনে উপযুক্ত কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোলেই গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে। রেয়াত করা হচ্ছে না সাইকেল,  বাইক।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন মুর্শিদাবাদ, বীরভূম,বর্ধমান, নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া, ২ মেদিনীপুরে চলছে সর্বাত্মক লকডাউন।দোকান বাজার কোথাও খোলেনি। গণপরিবহন নেই।রাস্তাঘাট শুনশান। মুর্শিদাবাদে লকডাউন অমান্য করার বেলা বারোটা পর্যন্ত ৭৮ জনকে আটক করেছে পুলিশ।

এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গাড়ি । দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলছে কড়া লকডাউন। কোচবিহার, বালুরঘাট, রায়গঞ্জ, মালদা সর্বত্রই পুলিশ কে কড়া হাতে দমন করতে দেখা গিয়েছে লকডাউন অমান্যকারীদের। তবে উত্তরবঙ্গেও মানুষের সচেতনতা আগের চেয়ে বেড়েছে।


উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও লকডাউন অমান্য করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়। কয়েকজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। সব মিলিয়ে প্রথম তিন দফার মতো সাপ্তাহিক চতুর্থ লকডাউনে জেলায় গোটা দিন গৃহবন্দির ছবি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.