দীর্ঘদিনের লড়াইয়ের অবসান ঘটিয়ে তৈরি হল নয়া এক যুগের
দীর্ঘদিনের লড়াইয়ের অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল রামমন্দিরের। তৈরি হল নয়া এক যুগের। গোটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী মোদী। নির্ধারিত সময়ে এদিন অযোধ্যায় আসেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সোজা চলে যান হনুমান-গড়িতে। সেখানে আরতি করেন। এরপর সেখান থেকে চলে যান রামলালার অস্থায়ী মন্দিরে।
রামলালা মন্দিরে পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম জন্মভূমিতে ষাষ্ঠাঙ্গে প্রণাম করলেন তিনি। সেখান থেকে সরাসরি ভূমি পুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই পুজোয় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন মোহন ভগবত। এছাড়াও ছিলেন সাধু-সন্তরা।
গনেশ পুজো দিয়ে শুরু হয় ভূমিপুজো। আজ বুধবার মাত্র ৩২ সেকেন্ডের জন্য স্থায়ী হয় পূন্য লগ্ন। ১২ টা ৪৪ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২ টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত সেই মহরত স্থায়ী থাকবে। আগেই জানানো হয়েছিল। ঘড়ির কাঁটা দেখে ঠিক ১২ টা ৪৪ মিনিটে শুরু হয় বিশেষ পুজো। শুভ সময় শেষ হওয়ার আগেই শেষ হয় পুজো। তারপর সেখান থেকে সোজা চলে যান মঞ্চে।

Post a Comment