বাংলাদেশে হাওরে ট্রলারডুবি, ১৭ লাশ উদ্ধার
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের নেত্রকোনা জেলার মদন উপজেলায় হাওরের উত্তাল ঢেউয়ে ট্রলারডুবির ঘটনায় ১৭ জনেরই লাশ উদ্ধার করেছে উদ্ধারকারীরা।আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তার হলেন, লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামের দুই বোন। তারা চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন মিনি কক্সবাজার উচিতপুরে ঘুরতে আসেন। পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।দুর্ঘটনা ও হতাহতদের বিষয়ে নিশ্চিত করে ওসি রমিজুল হক বলেন, এখনো উদ্ধার কাজ চলছে।

Post a Comment