অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ - The News Lion

অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ





দি নিউজ লায়ন ;   মেলার মাঠের প্রাচীর তোলাকে কেন্দ্র করে সকাল বেলার ধুন্ধুমার কান্ড কাটতেই বিশ্বভারতী কর্তৃপক্ষ ঘোষণা করল অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে নিরাপত্তাজনিত কারণে বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেন বিশ্বভারতীর এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়।




 এদিকে বিকেল বেলায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন ঘেরাও করে ছাত্র-ছাত্রীদের একাংশ। ছাত্র-ছাত্রীদের দাবি পাঁচিল ঘেরা কে সকালবেলায় যে কান্ড পৌষ মেলার মাঠে ঘটেছে তার জন্য কেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হবে।




কোনভাবেই বিশ্বভারতীর বন্ধ করা যাবে না বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সম্পূর্ণ ব্যর্থ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে তাই উনার পদত্যাগ দাবি করছে এমনটাই জানায় ছাত্রনেতা সোমনাথ সৌ।




যদিও এই মুহূর্তে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনো ভাবেই স্বীকার করছে না অনির্দিষ্টকালের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে বলে।




কিন্তু প্রশ্ন উঠছে কেন আগ বাড়িয়ে বিশ্বভারতীর এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য সুশোভন বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্টকালের বন্ধের কথা সংবাদমাধ্যমে জানালেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.