দেড় মাস নন ইনভেনসিভ ভেন্টিলেশনে থাকা ব্যাক্তি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন - The News Lion

দেড় মাস নন ইনভেনসিভ ভেন্টিলেশনে থাকা ব্যাক্তি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন




দি নিউজ লায়ন ;    করোনা চিকিৎসায় আবার সাফ্যলের নজির রাজ্যের অন্যতম বেসরকারি কোভিড হাসপাতাল সঞ্জীবনের। প্রায় দেড় মাস নন ইনেভেসিভ ভেন্টিলেশনে থাকার পর করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন রেলের কর্মী মানস কুমার মজুমদার।




জানা যায় গত ১৮ ই জুন উত্তর ২৪ পরগনার নাটাগড়ের বাসিন্দা রেলের কর্মী করোনা আক্রান্ত হয়ে সঙ্কটজনক অবস্থায় ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি হন।



চিকিৎসকদের বক্তব্য করোনা আক্রান্ত ওই ব্যাক্তি  নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া ছাড়াও তার অক্সিজেনের মাত্রা ৮০ শতাংশে নেমে গিয়েছিল। হাসপাতালের কর্নধার ডাঃ শুভাশিষ মিত্র জানান করোনা আক্রান্ত ওই ব্যাক্তি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে আসার পরেই  ওনাকে নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। 




আর তারপর দীর্ঘ দেড়মাস উনি নন ইনভেসিভ ভেন্টিলেশনে থাকার পর আরোও ১৫দিন চিকিৎসকদের পর্যবেক্ষনে থাকার পর সোমবার ওনাকে হাসপাতালে থেকে ছাড়া হয়।




 চিকিৎসকদের মতে মানস মজুমদার যখন হাসপাতালে এসেছিলেন তখন আমরা ও ওনাকে বাচাতে পারব কিনা সেটা নিয়ে সংশয়ে ছিলাম।অন্যদিকে নতুনভাবে প্রাণ ফিরে পাওয়ায় খুশী মানস কুমার মজুমদার। তিনি জানান চিকিৎসকেরা অসম্ভবকে সম্ভব করে তুলে আমাকে নতুন জীবন দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.