গ্রীন করিডর করে অঙ্গ এল হাওড়ার বেসরকারি হাসপাতালে
দি নিউজ লায়ন ; হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১৭ বছরের এক কিশোরী। তার হৃদযন্ত্র প্রতিস্থাপন হবে। সোমবার গ্রিন করিডর করে অঙ্গ আনা হয় কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে।
করোনা পরিস্থিতিতে শহরে অঙ্গ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিল এক মৃতের পরিবার। সেই মৃতের অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি এক কিশোরীর।
গত শুক্রবার রাতে কল্যাণীতে দুর্ঘটনায় গুরুতর জখম হন ভাটপাড়ার বাসিন্দা এক যুবক। তিনি পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণী হাসপাতালে।
সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে পাঠানো হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে গত রবিবার রাতে মৃত্যু হয় তার।
এরপরই অঙ্গদানের সিদ্ধান্ত নেন মৃতের পরিবার। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১৭ বছরের এক কিশোরী। মৃতের অঙ্গ প্রতিস্থাপন হবে অসুস্থ ওই কিশোরীর দেহে। গ্রিন করিডর করে ওই অঙ্গ এদিন বিকাল নাগাদ আনা হয় কলকাতা থেকে।

Post a Comment