আজ বিশ্ব কন্যাশ্রী দিবস - The News Lion

আজ বিশ্ব কন্যাশ্রী দিবস




দি নিউজ লায়ন ;  ৭  হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে ২০১৩  সালে ১৮  বছরের নিচে বাল্যবিবাহ প্রতিহত করতে এবং স্কুলছুট ছাত্রীর সংখ্যা কমাতে এই প্রকল্পের সূচনা হয়।  ২০১৭ সালে ইউনাইটেড নেশন থেকে এই প্রকল্পর জন্য পশ্চিমবঙ্গ প্রথম পুরস্কার লাভ করে।


২০১৯  সালের ১০ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া জেলার কৃষ্ণনগর গভমেন্ট কলেজের এক প্রান্তে রাজ্য প্রথম কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যদিও রাজ্যে মহিলাদের জন্য এর আগে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবারে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন বর্তমান রাজ্য সরকার ক্ষমতা লাভের পর।



১৩ থেকে ১৮বছরের অবিবাহিত ছাত্রী প্রতিমাসে ৭৫০  টাকা এবং ১৮ বছর উর্ত্তীন্ন হওয়ার পর এককালীন ২৫ হাজার টাকা পেয়ে থাকেন পড়াশোনা সংক্রান্ত যাবতীয় খরচের জন্য। এবাদেও বিদ্যালয়ে যাতায়াতের জন্য সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল, বছরে একবার ১০,০০০ টাকা কন্যাশ্রী স্কলারশিপ, এবং বিবাহের  খরচের জন্য রূপশ্রী প্রকল্পের মাধ্যমে ২৫,০০০ টাকা সরকারি ভাবে সহযোগিতা পেয়ে থাকে ছাত্রীরা।




বাংলায় ৬০লক্ষ ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত। জেলা প্রশাসন সূত্রে জানা যায় সীমানাপ্রাচীর নির্মাণের কাজ সমাপ্ত হয়ে, ভেতরের কাজের জন্য ডিপিআর তৈরি করে p.w.d. দপ্তরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বভার দেওয়া হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে কাজের গতি কিছুটা শ্লথ হলেও, বিষয়টি নিয়মিত তত্ত্বাবধানে রয়েছে জেলা প্রশাসনের। স্বভাবতই শুধু নদীয়া নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রীদের অভিভাবকরা তাকিয়ে সেই সুদিনের অপেক্ষায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.