করোনা ভ্যাকসিনের সমবণ্টন নীতির উপর জোর দিতে বললেন রাহুল - The News Lion

করোনা ভ্যাকসিনের সমবণ্টন নীতির উপর জোর দিতে বললেন রাহুল





দি নিউজ লায়ন ;   করোনা সংক্রারমণ প্রতিরোধে  ইতিমধ্যেই একটি টিকা তৈরি করে ফেলেছে, ভারতেও কোভ্যাক্সিনের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ চলছে। এরইমধ্যে করোনার এই টিকা নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ তথা ওই দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। 


শুক্রবার কোভিড-১৯-এর টিকা সম্পর্কে একটি টুইট করেন তিনি  দাবি করেছেন যে কোভিড -১৯ ভ্যাকসিন তৈরি করা দেশগুলির মধ্যে ভারত অন্যতম হতে চললেও এই ভ্যাকসিন  যাতে সর্বস্তরের মানুষের ধরাছোঁয়ার মধ্যে পৌঁছয় তার জন্যও ব্যবস্থা নিতে হবে কেন্দ্রের মোদি সরকারকে। 


রাহুল টুইটে লেখেন, "ভারত কোভিড -১৯ ভ্যাকসিন প্রস্তুতকারী দেশগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। তবে এই ভ্যাকসিন যাতে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছয় তার জন্য ন্যায়সঙ্গত কৌশল নেওয়া প্রয়োজন এবং এটি সমবণ্টন করার উপরেও জোর দেওয়া উচিত।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.