করোনাকে জব্দ করতে তৈরি হচ্ছে বিশেষ গণেশ মূর্তি
যাদের গণেশ পুজোর নাম খ্যাত দেশ জুড়ে, তারাও এই বছর নাম মাত্র পুজো করতেই ব্যস্ত। সৌজন্যে করোনা ভাইরাসের হানা। তবে ভক্তদের কাছে গণেশ সিদ্ধিদাতা। তাঁদের মনোকামনা পূরণ করেন। তাই করোনা যাতে দেশ থেকে চলে যায় সেই কামনা নিয়েই পুজোয় মাতবেন মানুষ। যদিও থাকবে সামাজিক দূরত্ব মানা, মাস্ক পরার মতো নিয়ম।
গণেশ চতুর্থীর প্রস্তুতিতে এবার নজর কেড়েছে গুজরাতের সুরাতের এক শিল্পীর তৈরি গণেশ মূর্তি। তিনি যে গণেশ মূর্তি তৈরি করেছেন, তাতে রয়েছে করোনা ভাইরাসের প্রতিকৃতি। মূর্তিতে দেখা যাচ্ছে গণেশ করোনা ভাইরাসকে মেরে ফেলছেন। অর্থাৎ এই মূর্তি তৈরি হয়েছে করোনা ভাইরাস দমনকারী গণেশ হিসেবে। যার পায়ের কাছে রয়েছে করোনা ভাইরাসের প্রতিকৃতি।
এই করোনাকেই শেষ করছেন গণেশ। এমনকি তাঁর বাহন ইঁদুরের হাতেও ঝুলছে করোনা ভাইরাস। এই মূর্তিতে সামাজিক দূরত্ব, স্যানিটাইজার বা মাস্ক পরার গুরুত্বকেও তুলে ধরা হয়েছে। শিল্পী আশিস প্যাটেল জানাচ্ছেন বিশ্বকে এই মূর্তি তৈরি করে করোনা সম্পর্কে একটি বিশেষ বার্তা দিতে চেয়েছেন তিনি।

Post a Comment