মেজর সিনহা হত্যা: ফের ৪ দিনের রিমান্ডে পুলিশের ৩ সাক্ষী - The News Lion

মেজর সিনহা হত্যা: ফের ৪ দিনের রিমান্ডে পুলিশের ৩ সাক্ষী



ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে  এ আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহ। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম।




এর আগে গত ২০ আগস্ট এ মামলার আসামিদের প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়। গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।



এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র‌্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের করা মামলার এ সাক্ষীকে গ্রেপ্তার করে। পরদিন তাদের আদালতে নেয়া হলে গত ১২ আগস্ট আদেশের দিন ধার্য করেন। এ নিয়ে র‌্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।



এ তিন আসামিকে গত ১৪ আগস্ট র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর মঙ্গলবার (২৫ আগস্ট) আদালত মামলার তদন্ত কর্মকর্তার সাত দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.