নামাজে দাঁড়ানো অবস্থায় সাবেক বৃদ্ধকে কুপিয়ে হত্যা - The News Lion

নামাজে দাঁড়ানো অবস্থায় সাবেক বৃদ্ধকে কুপিয়ে হত্যা




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের নড়াইল জেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বৃদ্ধ আব্দুর রাজ্জাক মল্লিককে (৭০) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তার নিজ ঘরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বৃদ্ধ আবদুর রাজ্জাককে তাঁর বসতঘরে নৃশংসভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।


স্থানীয়  বাসিন্দা কাজী নাজমুল হোসেন জানান, সন্ধ্যার পরে রাজ্জাক মল্লিকের স্ত্রী পাশের বাড়িতে পানি আনতে যান। এসে রক্তাক্ত স্বামীকে দেখে চিৎকার করলে গিয়ে দেখি তিনি মাটিতে পড়ে আছেন। পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল রাতে ঘরে এশার নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়িয়েছিলেন আবদুর রাজ্জাক।



ওই সময় দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে তাঁর মাথা ও বুকে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। বাড়িতে আবদুর রাজ্জাক ও তাঁর স্ত্রী বসবাস করলেও ঘটনার সময় স্ত্রী প্রতিবেশীর টিউবওয়েলে পানি আনতে গিয়েছিলেন বলে দাবি করেন। বাড়ি ফিরে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর চিৎকার ও কান্নাকাটিতে প্রতিবেশীরা গিয়ে আবদুর রাজ্জাককে মৃত দেখতে পান।



খবর পেয়ে জেলা পুলিশ সুপার, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতপূর্ণ গ্রামটিতে কে বা কারা কী কারণে বৃদ্ধকে হত্যা করেছে, কারণ অনুসন্ধানে পুলিশ সম্ভাব্য কয়েকটি বিষয়কে বিবেচনায় নিয়ে তদন্তে নেমেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.