কৃষ্ণাঙ্গের উপর গুলি চলায় ফের উত্তপ্ত মার্কিন মুলক - The News Lion

কৃষ্ণাঙ্গের উপর গুলি চলায় ফের উত্তপ্ত মার্কিন মুলক




কৃষ্ণাঙ্গের উপর গুলি চলায় ফের হল উত্তপ্ত মার্কিন মুলক। তার জেরে ভোটের আগে চাপ বাড়ল ডোনাল্ড ট্রাম্পের উপর। মিনিয়াপোলিসের পর এবার উত্তপ্ত হল উইসকনসিন প্রদেশের কেনোশা শহর।  রবিবার কেনোশায় জেকব ব্লেক নামে কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশ পরপর সাতটি গুলি চালিয়েছে বলে অভিযোগ। অস্ত্রোপচারের পর যুবকটি আপাতত স্থিতিশীল বলে জানা গেলেও কৃষ্ণাঙ্গদের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে আমেরিকায়।



মাসেই রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন । এদিকে তার আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামে বিক্ষোভে উত্তাল হচ্ছে দেশ।  ওই যুবককে গুলি চালানোর কথা ছড়িয়ে পড়তে বিকেলের দিকে পুলিশকে লক্ষ্য করে স্থানীয়রা লাগাতার ইট বোতল বোমা ছুড়তে থাকে। রাতের দিকে বেশ কিছু গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয়।  তার পরের দিন সকালে ওই ঘটনায় জড়িত পুলিশ অফিসারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।




স্থানীয় প্রশাসন পুলিশের কাছ থেকে এই বিষয়ে ৩০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট চেয়েছে। পুলিশ দাবি করেছে আহত যুবককে তারাই হাসপাতালে ভর্তি করেছে। যদিও প্রশ্ন উঠেছে একজন নিরস্ত্রকে কেন এমন ভাবে গুলি করা হলো- সে ব্যাপারে অবশ্য কোন ব্যাখ্যা দিতে পারেনি কেনোশা পুলিশ।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুলিশের সেই গুলি চালানর ভিডিও। মাথা নিচু করে রাস্তায় পার্ক করা গাড়ির দিকে হেটে যাচ্ছিল সে। পরনে ছিল সাদা হাত কাটা গেঞ্জি এবং কালো হাফ প্যান্ট। তার পিছনে পিছনে পিস্তল হাতে দুজন পুলিশ।   



 পুলিশ জেকবের গেঞ্জি ধরে টানতে থাকলেও  সে কোনও বাধা দেয় নি। তবুও গাড়ির দরজা খুলতে গেলে তার তার উপর গুলিবর্ষণ হয়। ভিডিওতে অন্তত সাতটি গুলির শব্দ মিলেছে । এদিকে ওই ভিডিও জনসমক্ষে আসতেই সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়।





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.