চিনে ফের নতুন রোগের প্রাদুর্ভাব, আক্রান্ত ২৩, মৃত ৭ - The News Lion

চিনে ফের নতুন রোগের প্রাদুর্ভাব, আক্রান্ত ২৩, মৃত ৭




দি নিউজ লায়ন ;  করোনার পর  ফের এক আশঙ্কা উঠে আসছে চিন থেকে।চিনের নতুন  এই রোগের জেরে পূর্বচিনে ২৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন বলে বলে  প্রাথমিকভাবে জানা গিয়েছে।। তবে সরকারি হিসাবের বাইরেও বহু মানুষ নতুন এই ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন দেশে।



এই নতুন রোগের জেরে জ্বর থাকে, কাশি থাকে। এছাড়াও রক্তাল্পতার সমস্যা দেখে হতে থাকে। যা বিপদে ফেলে দেয় বহু মানুষকে। তবে এই ভাইরাস সম্পর্কে আরও তদন্ত চলছে বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চিনের করোনা ভাইরাসের পর এই নয়া ভাইরাস পোকা থেকে আসছে। এই ভাইরাস চিনে আগেও মারণ প্রভাব বিস্তার করেছে। তবে এসইটিএফ নামের এই ভাইরাসের এবারের প্রভাবে বেশ খানিকটা বিপাকে পড়েছে বেজিং।




বিশেষজ্ঞরা মনে করছেন পোকা থেকে এই ভাইরাস মানব শরীরে এলেও, মানব শরীর থেকে অন্য মানব শরীরে এটি ছড়াতে বেশি সময় লাগবে না। বেসরকারিভাবে চিনে এখন ৩৭ জন এই ভাইরাসের শিকার। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.